শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৭

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৭

বঙ্গবাজারে আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ টাঙ্গাইলের মেহেদী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে মেহদী হাসান (২৫) নামে একজন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মী। অগ্নিকাণ্ড কবলিত মার্কেটটির তিনতলায় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বার্ন হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানায়, বঙ্গবাজারে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে মোট তিনজন রোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের কারোরই বার্ন ছিল না।

মোশাররফ নামে এক ফায়ার সার্ভিস কর্মী বলেন, ফায়ার সার্ভিসের মোট তিনজনকে হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছিল। তারা প্রত্যেকে তিনতালায় আগুন নেভাতে গিয়ে আহত হন। ভবনটিতে ঢোকার পথ স্টিলের একটি দরজা দিয়ে আটকানো ছিল। আগুন নেভানোর উদ্দেশ্যে তারা দরজাটি ভাঙলে সাথে সাথে প্রচণ্ড ধোঁয়ায় ছিটকে পড়েন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে বার্ন হাসপাতালে আনা হয়।

বর্তমানে ভর্তি রোগীর তথ্য জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে ভর্তি ব্যক্তির নাম মেহেদী হাসান। তার বয়স ২৫ বছর। অন্য দুইজনকে ছেড়ে দেওয়া হলেও, মেহেদী হাসান অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি বর্তমানের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার দেহেও কোনো বার্ন নেই। তিনি মোটামুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ