শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:৫৭

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:৫৭

শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য ক্যামব্রিজের সরকারি স্কুলে স্বতন্ত্র জায়গা (ভিডিও)

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

উপযুক্ত স্থান না থাকায় নামাজ পড়ায় ভোগান্তিতে পড়তে হয় নিউ ইংল্যান্ডের ক্যামব্রিজের মুসলিম শিক্ষার্থীদের। তাদের ভোগান্তি দূর করতে ও তারা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারে- সেদিকে লক্ষ্য রেখে নামাজের জন্য স্বতন্ত্র স্থান নির্ধারণ করেছে ক্যামব্রিজ সরকারি স্কুল কর্তৃপক্ষ।

গত সোমবার ইংরেজি সংবাদমাধ্যম এনবিসি বোস্টন এ তথ্য নিশ্চিত করে। পত্রিকাটি জানায়, নতুন বরাদ্দ দেয়া ওই স্থানে এখন থেকে স্কুলের কর্মকর্তা ও শিক্ষার্থীরা নিরাপদে নামাজ আদায় করতে পারবেন।

স্কুলটির অ্যাকাডেমিক বিভাগের প্রধান ও মুসলিম কমিউনিটির সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া উইদারসপুন। মুসলিম কমিউনিটির মাধ্যমে ক্যামব্রিজের সরকারি স্কুলগুলোতে নামাজের স্থান তৈরির পক্ষে কাজ করছেন জাকিয়া। তিনি বলেন, একজন মুসলিমকে প্রতিদিন অন্তত পাঁচবার নামাজ পড়তে হয়। আবশ্যিক এই কাজ পালনে ব্যর্থ হলে তার অন্তরের অস্থিরতা কাজ করে। ফলে তার পড়াশোনা ও কাজকর্মে এর প্রভাব পড়ে। অবশেষে কর্মক্ষেত্রে নামাজের জন্য একটি স্থান পেয়েছি, যেখানে আমরা খোলাখুলিভাবে নামাজ পড়তে পারব এবং শিক্ষার্থীরাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন।

তিনি আরো বলেন, এখন স্কুল থেকে ফেরার সময় শিক্ষার্থীদের অন্তরে এই ভাবনা থাকবে না যে আমাদের নামাজ পড়তে হবে এবং আমার বন্ধুদেরও এই কথা বলতে চাই না; হয়তো তারা আমার বিষয়টি নিয়ে ঠাট্টা করবে। এখন নামাজ পড়াকে স্বাভাবিক করে তুলবে এবং সবার জন্য স্বস্তিদায়ক হবে।’ স্কুলটাইমে এখানে দুই ওয়াক্ত নামাজ পড়া যাবে।

ক্যামব্রিজের প্রথম মুসলিম মেয়র সামবুল সিদ্দিকি বলেছেন, ‘একজন মুসলিম ও দেশের প্রথম মুসলিম মেয়র হিসেবে আমি সত্যিই গর্বিত যে আমার জেলায় গুরুত্বপূর্ণ কাজটি হয়েছে। তাছাড়া আমরা হালাল খাবারের বিকল্প অফারের ক্ষেত্রেও প্রথম সারিতে ছিলাম। আপনি প্রতিদিন স্কুলে গিয়ে অনুভব করবেন আপনি কে? আপনার প্রতিনিধিত্ব করার মতো একটি স্থান স্কুলে রয়েছে। তাই একজন সংখ্যালঘু ও ভিন্ন বর্ণের একজন হিসেবে এবং ইসলামফোবিয়ার উত্থানের মধ্যে একজন মুসলিমের জন্য এমন উদ্যোগ সত্যিকার অর্থেই আশাজাগানিয়া।’

 

সূত্র : এনবিসি বোস্টন

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ