শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৫

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৫

মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো অস্ত্র সমর্পণ করবে না

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ প্রধান ফালিহ আল-ফাইয়াজ বলেছেন, দেশের মাটি থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধকামী সংগঠনগুলোর যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না।

ইরাকের আশ-শারকিয়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ত্র সমর্পণ করতে ইরাকের সশস্ত্র যোদ্ধাদের কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত এবং দেশ থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এই অস্ত্র সমর্পণ করা হবে না।

ফাইয়াজ জোর দিয়ে বলেন, শিয়া নেতা মুকতাদা আল সদরের আহবানের প্রতি সম্মান জানিয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিট আগে অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছিল কিন্তু প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে সরকার কিংবা পপুলার মোবিলাইজেশন ইউনিটের কোনো সম্পর্ক নেই। এই সংগঠনটি আধ্যাত্মিক সংস্থা হিসেবে কাজ করে এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটের কাজে তারা কোনো হস্তক্ষেপ করে না।

ইরাকের জনগণের মধ্যে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার পর এই ক্ষোভ প্রচণ্ড আকার ধারণ করে।

ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন মাঝেমধ্যেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য ২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয়। তবে এ পর্যন্ত মার্কিন সরকার ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি। সূত্র: পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ