শুক্রবার | ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০৫

শুক্রবার | ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০৫

১২ ঘন্টার মধ্যে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তুরাগ থানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

তুরাগ থানা সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ০৪:০১ ঘটিকায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি হতে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা পশ্চিম থানার ১৯নং সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের ১নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রীজের পাশে নিয়ে যায়। সেখানে ইতালিয়ান নাগরিককে তার অপর এক সহযোগীর সহায়তায় ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সাথে থাকা ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন ১৩ মোবাইল, একটি আইফোনের চার্জার, একটি ম্যাকবুক চার্জার, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড, সুগন্ধি, ইতালিয়ান বই, নগদ ৫০ ইউরো ছিনিয়ে নিয়ে চলে যায়। এই ছিনতাইয়ের ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূরের অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলাটি রুজু হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী উবার মোটরসাইকেল চালক মোঃ খোরশেদ আলমকে শনাক্ত করা হয়। অতঃপর ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৫:১৫ ঘটিকায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে খোরশেদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১.১৫ ঘটিকার তুরাগ থানার পাকুরিয়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ছিনতাইকাজে সহায়তাকারী মোঃ শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উবার মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে নির্জন জায়গায় নিয়ে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার হওয়ার পর তুরাগ থানা পুলিশ ও ডিএমপির উত্তরা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদকে সার্বক্ষণিক মানসিক সাপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। দ্রুততম সময়ের মধ্যে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং নিজের স্বতঃস্ফূর্ত অনুভূতি ব্যক্ত করার জন্য ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন। অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পরেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে বিশ্বের অন্যতম সেরা পুলিশ হিসেবে অভিহিত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ