মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | সন্ধ্যা ৬:২২

মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | সন্ধ্যা ৬:২২

“ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরা না খেয়ে আরেকজনের কথা ভাবে”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না।
ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে এগিয়ে যায়। নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে পেছনে রাখে না।

সবসময় সামনে গিয়ে নেতৃত্ব দেয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জীবন বাজি রাখার নেতৃত্ব ছাত্রলীগের আছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের পুরোনো ভবন প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগকে কেউ কখনও পেছনে ফেলে রাখতে পারবে না। কারণ যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার দীর্ঘদিনের ত্যাগের ফল আজকের এই বাংলাদেশ, সেই মহান নেতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী কষ্ট পান, সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলিমুল হক, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ