শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১১:৫০

শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১১:৫০

আরও আড়াই লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

চালের দামের ঊর্ধ্বগতি রোধে বেসরকারিভাবে আরও দুই লাখ ৪৬ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ১২৫টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে।

এ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে সোমবার (৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এরমধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল দুই লাখ চার হাজার টন এবং আতপ চাল ৪২ হাজার টন। চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙাদানা থাকতে পারবে।

এর আগে প্রথম দফায় গত ৩০ জুন বেসরকারিভাবে চার লাখ নয় হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠান অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে এলসি (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।
বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে। আমদানি করা চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে বলেও শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

অনেকদিন ধরেই অস্থিতিশীল চালের বাজার। ভর বোরো মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী। গরিবের মোটা চালের কেজিপ্রতি দাম ৫০ টাকা ছাড়িয়েছে। চিকন চালের কেজি ৬৫ থেকে ৮০ টাকা।

এ প্রেক্ষাপটে দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৩ জুন চালের আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে চাল আমদানিতে মোট করভার ৬২ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নামলো।

নতুন শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ শুল্ক ছাড়ের অনুমোদন পেতে আমদা
নিকারককে অবশ্যই খাদ্য মন্ত্রণালয় অনুমতি নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে এনবিআর।

কমানো শুল্কহারে চাল আমদানির জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ১৭ জুলাই পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ