বুধবার | ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাবান, ১৪৪৭ হিজরি | ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:০৮

বুধবার | ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাবান, ১৪৪৭ হিজরি | ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:০৮

হল খুলা ট্রাম্পের মতো আচরণ হবে, আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে হবে: ঢাবি উপাচার্য

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা দেখা করতে গেলে সরকারের সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে না বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘আবাসিক হল খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। হল খুললে কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। তখন এটি হবে অযৌক্তিক সিদ্ধান্ত।’

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা দেখা করতে গেলে তিনি এই কথা বলেন। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রলীগের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। সাংবিাদিকরাও এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টি হলো এটি কোনও সাধারণ বন্ধ নয়। এ বন্ধ হলো প্যানডেমিক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ। এ বন্ধ হলো ইনফেকশাস ডিজিজ ঠেকানোর জন্য বন্ধ। এখানে মামলা করার বিধান আছে। আজ যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

তিনি বলেন, ‘জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত হলে সেটি একরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্যদিকে নিয়ে নিয়ে যেতে পারি না। তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। এটি একেবারেই অযৌক্তিক হবে। ফলে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত আমাদের লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে। গতকাল ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হলসমূহ বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়। এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে আমরা কোনও কাজ করে সরকার এবং জাতিকে ঝুঁকিতে ফেলে প্রশ্নের সম্মুখিন হতে চাই না।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, নাজিম উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদার, উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ফরিদা পারভীন।

এদিকে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হল খুলে দিয়ে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেয়াসহ চার দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি করে জোটের নেতারা।

এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে থেকে এ কর্মসূচি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ