রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৫

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৫

মেসিকে আটকানোর কৌশল জানে ব্রাজিল কোচ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ফাইনালে মেসিকে আটকে দেয়া মানে আর্জেন্টিনার আক্রমণ ভোঁতা হয়ে যাওয়া। একই কথা নেইমারের ক্ষেত্রেও। তাই কোপা জয়ের লক্ষ্যে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দুই দেশ ও তাদের সমর্থকরা।

সেই সঙ্গে নিজেদের জয়ের সম্ভাবনা বাড়াতে এক দলের লক্ষ্য থাকবে আরেক দলের মূল খেলোয়াড়কে নিষ্ক্রিয় করে রাখা।

আর নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা করতে গিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে যাচ্ছে তিতে-স্কালোনির।

ফাইনালের পরিকল্পনা নিয়ে স্কালোনি এখনও কোনো কথা বলেননি। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ তিতে ঘোষণা দিয়েছেন, মেসিকে কীভাবে আটকাতে হয়, সে কৌশল তার ভালোই জানা আছে।

তবে মেসিকে আটকানোর উপায় তিনি তখনই সবাইকে জানাবেন, যদি আর্জেন্টিনা নেইমারকে আটকানোর উপায় জানায়।

তিতের ভাষ্য, আমরা কী মেসিকে ম্যান মার্ক করব? না জোনাল মার্ক? আমি জানি আমি কী করব। কিন্তু আপনাদের বলব না সেটা। আর্জেন্টিনা যদি আমাদের বলে যে তারা নেইমারকে কীভাবে মার্ক করবে, তাহলেই কেবলমাত্র আমি সবাইকে জানাব যে আমরা মেসিকে কীভাবে মার্ক করব।

প্রসঙ্গত, নিজেদের মাঠে এ পর্যন্ত ব্রাজিলকে ২৪ ম্যাচ খেলিয়েছেন তিতে, জিতেছেন ২১ ম্যাচে, ড্র করেছেন তিনটিতে। হারেননি একটাতেও।

এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। এই সমীকরণে নেইমাররা একধাপ এগিয়ে মেসিদের চেয়ে।

তবে কোপা আমেরিকার অতীত সমীকরণে নেইমারদের ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে মেসির আর্জেন্টনা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এ প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ