বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৪

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৪

‘মুশতাকের সাথে সরকার যে বর্বর আচরণ করেছে তা ৭১ পূর্ব সময়কেও হার মানিয়েছে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

লেখক, উদ্যোক্তা ও সমাজকর্মী মুশতাক আহমেদকে নির্যাতন করে বিনা চিকিৎসায় কারাগারে আটকে রেখে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। স্বাধীনতার ৫০ তম বছরে এসে স্বৈরতন্ত্রের এই বিভৎস মহড়া জনতার মনে পরাধীনতার ভয় জাগিয়েছে।

২ মার্চ ২০২১ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মুশতাক আহমেদকে গত বছর ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ধারায় বিচারপূর্ব আটকে রাখা হয়েছিলো। বারংবার তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে।

তিনি বলেন,

মুশতাক আহমেদ কোনো খুনি, ব্যাংক লোপাটকারী বা দুর্নীতিবাজ ছিলেন না। তার কথিত অপরাধ ছিলো, সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে সচেতনামূলক লেখালেখি ও কার্টুন আঁকা। এমন নিরিহ ধরণের প্রতিবাদ রুখতে সরকার যে বর্বর আচরণ মুশতাকের সাথে করেছে তার তুলনা কেবল ৭১ পূর্ব সময়ের সাথেই করা যায়।

পীর সাহেব চরমোনাই বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সুরক্ষার আশ্রয় হওয়ার কথা ছিলো। কিন্তু সরকার এই আইনকে নিজেদের অপকর্ম আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই আইন এখন জননিরাপত্তার বদলে দুর্নীতি-দুঃশাসন টিকিয়ে রাখার অসভ্য অস্ত্রে পরিণত হয়েছে।

পীর সাহেব চরমোনাই দাবী জানিয়ে বলেন,

এই আইন অবিলম্বে সংশোধন করে, একে জনবান্ধন এবং এর অপব্যবহার বন্ধ করতে হবে। তিনি তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ