শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৭

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজে অসন্তুষ্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা এয়ারপোর্ট সড়কের সৌন্দর্য বর্ধনের বিষয়টি কতবার বলেছি, অর্ধযুগ শেষ হতে চলল কিন্তু নীতিমালার কাজ শেষ হয়নি। একটি নীতিমালা করতে কতো বছর লাগে। এমন একজন দক্ষ কর্মকর্তা কি এই বিভাগে নেই! সচিব সাহেবকে আমি অর্ধডজন বার স্মরণ করিয়ে দিয়েছি। এ বিষয় নিয়ে আর বলতে চাই না। আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখলাম।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দফতর প্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সম্প্রতি আমি সড়ক ও জনপথ অধিদফতরের ১০টি জোন, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএসহ প্রধান প্রধান প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক সভায় সবার সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলেছি। আমি যে বিষয়গুলো সবসময় বলে আসছি বা পর্যালোচনা সভাগুলোতে কিছু নির্দেশনা দিয়েছিলাম, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি কতটুকু তা সচিব সাহেব জানাবেন।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দফতর প্রধানরা উপস্থিত আছেন, তাই কিছু বিষয়ে আমি আবারও কথা বলতে চাই।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের পাশ বিভাজক পরিষ্কার রাখতে হবে। ব্যানার-ফেস্টুন রাখা যাবে না। কেউ বাধা দিলে আমাকে জানাবেন। যে বিভাগের সড়ক অপরিষ্কার থাকবে, সেই নির্বাহী প্রকৌশলীকে এর দায় নিতে হবে। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিতে হবে।

মহাসড়কের ওপর ময়লার ভাগাড়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মোগড়াপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ লিংক রোড, নবীনগর, চন্দ্রাসহ বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন আর পৌরসভা ময়লা ফেলে যাচ্ছে। দুর্গন্ধে এর পাশে চলা যায় না। বিদেশিরাও এসব সড়ক ব্যবহার করে। তখন তাদের ইম্প্রেশনটা কেমন হয়- আপনারা কি একবার ভেবে দেখেছেন?

তিনি বলেন, আমি নির্দেশনা দিয়েছিলাম সচিব সাহেবকে, পরিবেশ অধিদফতরসহ পার্শ্ববর্তী সব সিটি কর্পোরেশন এবং পৌরসভা নিয়ে বসতে। কিন্তু তিনি বসেছেন কি না জানি না, আমি জানতে পারিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ