শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩২

ভাস্কর্য বিতর্কঃ সুষ্ঠু সমাধান চেয়ে ৫ প্রস্তাব ছাত্র অধিকার পরিষদের একাংশের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভাস্কর্য ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানে পাঁচ দফা প্রস্তাব করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ (একাংশ)। ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান চায় তারা। একই সঙ্গে আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ারও আহবান জানিয়েছে তারা। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এই আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করতে হবে। এ সময় তারা ৫ দফা দাবি জানান। তাদের দাবি-
১) দুইপক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান।
২) আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান।
৩) কারো উসকানিতে দেশের সব ভাস্কর্যের ক্ষতি না করতে সবার প্রতি আহ্বান।
৪) দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান।
৫) ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই অংশের আহবায়ক এ পি এম সুহেল। তিনি উত্তেজনাবশত বা কারও উস্কানিতে দেশের বিদ্যমান ভাস্কর্যগুলোর কোনো ধরনের ক্ষতি না করতে সবার প্রতি আহবান জানান। এছাড়া দেশ ও জাতির শান্তি বজায় রাখতে সব ধরনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার এবং ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড না করারও আহবান জানিয়েছেন।

সদস্য সচিব ইসমাঈল সম্রাট বলেন, চলমান ভাস্কর্য ইস্যুতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সরকার ও আলেম-ওলামা দুপক্ষকেই অতি নমনীয় হওয়ার আহবান জানাই আমরা। সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশ আওয়ামীলীগ বরাবরের মতই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ। বর্তমানে ভাস্কর্য ইস্যু নিয়ে যে অস্থিরতা চলছে, তা নিরসনে ছাত্র সমাজেরও ভূমিকা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্ববায়ক এপিএম সুহেল, সদস‌্য সচিব ইসমাইল সম্রাট প্রমুখ।

উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদে মুহাম্মদ রাশেদ খাঁন ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে গত দুমাস ধরে সংগঠনের পুরনো নামে আলাদাভাবে কার্যক্রম চালাচ্ছে পরিষদের এ অংশটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ