মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৩৩

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৩৩

‘বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন হবেই’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বুকের রক্ত দিয়ে হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন হবেই- বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ এর সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব, কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেন।

সংবাদ সম্মেলনে আওলাদ হোসেন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাস্কর্যবিরোধিতার নামে মূলত স্বাধীনতার বিরোধিতা করছে, বাংলাদেশের বিরোধিতা করছে। তারা মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন হবেই হবে।

তিনি আরো বলেন, আমরা ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের জনগণ মনে করি, আমরা যেহেতু ওই এলাকার জনগণ, তাই আমাদের নৈতিক দায়িত্ব বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সচেতন নাগরিক এবং আওয়ামী লীগ নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই বুকের রক্ত দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন করা হবে।

মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানাচ্ছি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে ১৪৩ সদস্যবিশিষ্ট ‘বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ এর কমিটি ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ