বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০২

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ঢাবির ৮ ছাত্র ও দুই নারীসহ ৪৩ সাঁতারু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ জন সাঁতারু। এবার বিদেশি সাতারুসহ সর্বোচ্চ সংখ্যক সাঁতারু অংশ নিয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্‌ পরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করেন সাঁরুরারা। বিকাল নাগাদ সেন্টমার্টিন পৌঁছার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিদের। 

১৫তম এই আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিং টিমও অংশ নিয়েছে। আট সদস্যের এই দলে রয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. নাজমুল হোসাইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী তানবীর-উল-ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম তপু, আইন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবাদুল ইসলাম এবং উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রেজাউল করিম।

এবারের বাংলা চ্যানেল সাঁতারের সহ-আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড। প্রধান পৃষ্ঠপোষক ফরচুন গ্রুপ, পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক। অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা ও ষড়জ। রেসকিউ পার্টনার বাংলাদেশ কোস্ট গার্ড। 

২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত টানা ১৪ বার এই চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার। এ বছর পাড়ি দিলে টানা ১৫ বারের রেকর্ড করবেন তিনি। এবারের ৪৩ সাঁতারুর মধ্যে ১ জন বিদেশি, ২ জন নারী ও ২ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গত বছর ৩১ সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ