সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

বংশালে রিক্সাচালককে নির্যাতনকারী সেই বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর বংশালে এক রিকশাচালককে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে অজ্ঞান করে ফেলা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তি স্থানীয় বাড়িওয়ালা। তার নাম সুলতান আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লি এক রিকশাওয়ালাকে সজোড়ে চড়-থাপ্পর মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে জ্ঞান হারান। তবুও ক্রোধ পড়েনি সুলতানের। মাটিতে লুটিয়ে পড়া চালককে টেনে তুলে আবারো মারতে থাকেন।

এ সময় পাশ থেকে লোকজন এগিয়ে এসে রিকশাচালককে উদ্ধার করেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং থেকে বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে।

নির্দেশনা পেয়ে ওসি বংশালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘আমরা খবরটি জানার পরেই দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা এখন ভুক্তভোগী রিকশাচালককে খোঁজার চেষ্টা করছি।’

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তার নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে দুপুরে ওই ঘটনার ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে তা খুবই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়। এক মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নিন্দার ঝড় তোলে। সকলেই নির্যাতনকারী ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ