বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:২৬

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:২৬

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফিরতে হবেঃ চীন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা।  

তিনি বলেন, আমেরিকা যদি এই সমঝোতায় ফিরে আসে তবে চলমান সঙ্কটের সমাধান হতে পারে। সোমবার সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জরুরিভাবে পরিস্থিতি বিবেচনা করে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার জন্য তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।চীনের এ কূটনীতিক বলেন, পরিস্থিতির অবনতি ঠেকাতে সব পক্ষকে ধৈর্য ধারণ এবং শান্তভাবে কাজ করতে হবে।

ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মধ্যে সর্বশেষ পর্যায়ে যে সমঝোতা হয়েছে তাকেও ওয়াং ওয়েনবিন স্বাগত জানান। এর আওতায় আইএইএ আরও তিন মাসের জন্য ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে।

এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংলাপ ও পরামর্শের মাধ্যমে ইরান এবং আইএইএ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা দু’ পক্ষের কাছেই গ্রহণযোগ্য।একইভাবে ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত যাতে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্য সৃষ্টি হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ