বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪০

বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪০

নেপালে নতুন সরকার : ওলির ভূমিকায় উদ্বেগ নয়াদিল্লির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

কিছুটা নাটকীয়ভাবেই প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সরিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন সিপিএন (মাওবাদী) নেতা পুষ্পকুমল দহল প্রচন্ড। তিনি শপথ নেয়ার আগেই এই খবর দিল্লিতে পৌঁছোনো মাত্র সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ভারত-নেপাল সুদূর অতীতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংযোগের কথা মনে করিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মোদি বলেছেন, ‘দ্বিপক্ষীয় মৈত্রীকে আরো পোক্ত করার জন্য তিনি প্রচন্ডের সাথে কাজ করতে উন্মুখ।’

বছরের শেষে কূটনৈতিক শিবির বলছে, প্রতিবেশী প্রশ্নে আসলে আরো একটি কাঁটা তৈরি হলো ভারতের পররাষ্ট্র দফতরে। এই নেপাল সরকারের ‘কিং মেকার’ কে পি শর্মা ওলি ভারতের জন্য যে বিপজ্জনক, তা ইতিমধ্যেই প্রমাণিত। চীনকে নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যখন জেরবার ভারত, তখন নেপাল প্রশ্নে এই নতুন সরকার ভারতকে অদূর ভবিষ্যতে যথেষ্ট বেগ দিতে পারে। ভারতের চিন্তার কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দলের সাথে চুক্তি হয়েছে প্রচন্ডের দলের। দুই দল থেকেই ভাগাভাগি করে হবেন প্রধানমন্ত্রী। প্রচন্ডের দাবি মেনে তাকে প্রথম দফায় প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে সায় দিয়েছেন ওলি। তাই এখন প্রচন্ডই হচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। ২০২৫ সালে প্রধানমন্ত্রী হবেন ওলি।

নয়াদিল্লির আশঙ্কা, ওলি রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের ধুরন্ধর নেতা, তাতে তিনি আগেই মসনদে বসতে পারেন। পূর্ব লাদাখে যখন চীন প্রচণ্ড চাপে রেখেছিল ভারতকে, ওই ২০২০ সালের জুনেই ভারতের আপত্তি উড়িয়ে দেশের নতুন মানচিত্রে সিলমোহর লাগানোর উদ্দেশে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিল ওলি সরকার। দিল্লির দাবি, ভারতের প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করে নেপাল। স্বাভাবিকভাবেই বিষয়টতে মুখ পোড়ে মোদি সরকারের। চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা ওলি বেইজিংয়ের নির্দেশেই এমনটা করছেন কি না, সেই প্রশ্ন উঠেছিল। নেপালের দুই বড় কমিউনিস্ট দলের এই নতুন জোট, চীনকে ভবিষ্যতে কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় রাখতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ