রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

নিউইয়র্কে ভোট দিল মৃত মানুষ; নড়েচড়ে বসেছে ইলেকশন বোর্ড

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

চরম উত্তেজনা নিয়ে শুরু হয়েছে মার্কিন নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতিদ্বন্দ্বী জো বাইডেন-আগামী চার বছরের জন্য হোয়াইট হাউস কার দখলে যাচ্ছে সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হলেও ৯ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন। যা ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট থেকে ৭০ শতাংশ বেশি।

আগাম ভোটের মধ্যে ৬০ লাখেরও মতো এসেছে মেইলের মাধ্যমে। আগেরবারের চেয়ে এবারে মেইলে আসা ভোটের সংখ্যা দ্বিগুণ।

এসব মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর দিয়েছে।

স্ট্যাটেন আইল্যান্ড কাউন্টির ফ্রান্সিস রেকশ নামে এক বাসিন্দার ভোট পেয়েছে ইলেকশন বোর্ড। অথচ রেকশ মারা গিয়েছেন ২০১২ সালে। ১৯১৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট বলে জানা গেছে।

৬ অক্টোবর মেইলের মাধ্যমে রেকশ’র ভোট আসে। ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে ইলেকশন বোর্ড।

একইভাবে আরেকটি ভোট গ্রহণ করেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। গেরট্রুড নিজারে নামে ওই ভোটার মারা গেছেন ২০১৬ সালে।

ইলেকশন বোর্ডের রেকর্ড অনুসারে, ৯ অক্টোবর ভোট দিয়েছেন গেরট্রুড এবং সেই ভোট বৈধ বলে গৃহীত হয়েছে ২৫ অক্টোবর।

মৃত মানুষের ভোট দেয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ইলেকশন বোর্ড। তদন্তের জন্য এসব ভোটারের সব তথ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তবে এর আগেও নির্বাচনে মৃত মানুষের নামে ভোট পড়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ভোট দেয়ার সময় ভুলবশত আগে পড়ে মৃত ভোটারের ঘরে স্বাক্ষর দিতে গিয়ে এমনটা ঘটে থাকে বলে কর্তৃপক্ষ দাবি করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ