রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. জাকির হোসেন জানান, যাচাই-বাছাই পর্ব এবং নমিনেশন প্রত্যাহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত ছিলো। কিন্তু নীলদলের প্রার্থীরা ছাড়া আর কেউ নমিনেশন জমা দেয়নি। তাই, চূড়ান্ত বাছাই পর্বে তারা জয়ী। আগামীকাল (২১ ডিসেম্বর) সোমবার বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিবেন বলেও জানান তিনি।

সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন জয়ী হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ