মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:৫০

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:৫০

চলতি মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

চলতি ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষার গ্রেড মূল্যায়ন কমিটি’র সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলাফল প্রকাশের জন্য সবকিছুই প্রস্তুত করা হয়েছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্তভাবে অনুমোদন পায়নি। খসড়া আকারে সবকিছু থাকায় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চলতি সপ্তাহে ফল প্রকাশের জন্য সময় দিতে পারেন এবং খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন পায় তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ জানান , ‘আমরা চেষ্টা করছি শিক্ষামন্ত্রী মহোদয়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যেই রেজাল্ট দেয়ার। সে লক্ষেই সংশ্লিষ্টরা দিন-রাত কাজ করে যাচ্ছে। ফলাফল প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন প্রয়োজন হয়। দেখা যাচ্ছে আমরা সবকিছু প্রস্তুত করে রাখলাম, তবে মাননীয় প্রধানমন্ত্রীর সিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারলেন না, তখন হয়তো ফল প্রকাশের কাজ কয়েকদিন পিছিয়ে জানুয়ারিতেও যেতে পারে। তবে আমরা চলতি মাসেই ফল প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

এইচএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পাওয়া না পাওয়া, ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদনসহ কয়েকটি কারণে চলতি ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষার গ্রেড মূল্যায়ন কমিটি’র সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ অক্টোবর ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ