মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৯

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৯

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে নিজেদের বলে মনে করছে ভারত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত যোগ নিয়ে প্রবল আলোচনা চলছে ভারতে। বাইডেন নিজেই নাকি এক সময় এ কথা বলেছিলেন। ভারতের কয়েকটি গণমাধ্যমও বাইডেনের পূর্বপুরুষ ভারতে থাকতেন বলে দাবি করেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন ভারতের মাটিতে তাঁর পরিবারের শিকড় রয়েছে। আর সেখান থেকেই উঠে এসেছে ভারতে থাকা কয়েকজন বাইডেন পদবীর মানুষের কথা। তার মধ্যে রয়েছে কলকাতার লা মার্টিনিয়ার স্কুলের প্রাক্তন এক প্রধান শিক্ষকেরও নাম। উঠে এসেছে মুম্বই এবং চেন্নাইয়ে বসবাস করা বাইডেনদের কথাও। আমেরিকার প্রেসিডেন্টের এই ভারত যোগের সূত্রপাত অবশ্য পাঁচ দশক আগে।

তবে যুক্তরাষ্ট্রের নয়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্পষ্ট ভারত যোগ রয়েছে। তাঁর মা চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিলেন। কমলার দাদু ছিলেন জওহরলাল নেহরুর অন্যতম সচিব। তবে ভারতীয় গণমাধ্যমে এখন আলোচনার শিরোনামে জো বাইডেন।

বেঙ্গালুরু ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বাংলা হান্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে জন্মগ্রহণ করেন জো বাইডেন। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র। মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান আইরিশ বংশোদ্ভূত। ১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে নির্বাচিত হন আমেরিকার ইতিহাসে পঞ্চম সর্বকণিষ্ঠ সিনেটর হিসাবে। তখনই তিনি প্রচুর শুভেচ্ছাসহ চিঠি পান।

সেই চিঠিগুলির মধ্যেই একটি ছিল অন্য এক বাইডেনের। তিনি অবশ্য মার্কিন অধিবাসী নন। তিনি ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বাসিন্দা। ২০১৩ সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৩ সালে ভারতে এসে মুম্বইয়ে বণিক সভার অনুষ্ঠানে এই কথা ভাগ করে নেন তিনি।

মুম্বই থেকে পাওয়া চিঠির প্রসঙ্গ তুলে বলেছিলেন, ‘‘আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মুম্বইতে (তখনকার বোম্বে) এসেছিলেন। শুনেছি তিনি এ দেশেই পাকাপাকি থেকে গিয়েছিলেন কোনও ভারতীয় মহিলাকে বিয়ে করে।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ