বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১১

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১১

আবারও পেছাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

আগামী ২১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে চলমান করোনা ভাইরাসের কারণে সেই পরীক্ষা পেছাতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তথ্যমতে, আগামী ২১ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবিতে ভর্তি যুদ্ধ শুরু হবে। ২২ মে হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৭ ও ২৮ মে যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের আর ৫ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবিতে ভর্তিযুদ্ধ শেষ হবে।

ঢাবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে যে হারে করোনায় মানুষ মারা যাচ্ছে, এই অবস্থা অব্যাহত থাকলে ২১ মে থেকে ভর্তি পরীক্ষা শুরু করা সম্ভব হবে না। কেননা ভর্তিচ্ছুদের পাশাপাশি শিক্ষকদেরও নিরাপত্তার বিষয়টি রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পরীক্ষা পেছাবে কি পেছাবে না সে বিষয়ে আগাম কিছু বলাটা ঠিক হবে না। আমরা সবকিছুই বিজ্ঞানসম্মত উপায়ে করে থাকি। ফলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে একটি বিজ্ঞানসম্মত সমাধান করা যাবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঢাবিতে ভর্তি আবদেন শেষ হয়েছে। এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ট জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ জন আবেদন করেছেন।

পরীক্ষায় নম্বর বন্টন যেভাবে: ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

আসন সংখ্যা: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ