শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:১৩

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:১৩

আলজাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছেঃ চৌধুরী এ্যানী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আলজাজিরা যেখানে হাত দিয়েছে সেখানেই সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। হাসিনার অবস্থান শেষ পর্যায়ে। এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানী চৌধুরী এসব কথা বলেন।

লক্ষ্মীপুরের কালেক্টরেট স্কুল এলাকায় এ্যানী চৌধুরীর বাসভবনে জেলা তাঁতী দল এ সভার আয়োজন করে।

এ্যানী চৌধুরী বলেন, সরকারের এক মন্ত্রী বলেছেন জিয়াউর রহমানের খেতাব নাকি আইন সম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু তারা তো আইন সম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইন সম্মতভাবে ক্ষমতায় নেই, তাদের আইন নিয়ে কথা বলারও কোনো অধিকার নেই।

বিএনপি নেতা এ্যানী আরও বলেন, এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। ৯ বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হবে। 

জেলা তাঁতী দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভপতিত্বে উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তাঁতী দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আলিম হুমাযুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ